ে । টাকার গায়ে এই কথাটি সবাই লক্ষ্য করে থাকবেন । কিন্তু আপনার মনে কি কোন প্রশ্ন আসে নি, কেন টাকার নোটে লেখা থাকে চাহিবামাত্র ইহার বাহককে টাকা দিতে বাধ্য থাকিবে ? এ সম্পর্কে জানতে হলে এর পেছনের কথা জানতে হবে । আমরা জানি বাংলাদেশের মুদ্রা ছাপার একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক । কিন্তু কথা হলো এই মুদ্রা আসলে কী ? বাংলাদেশে বর্তমানে ১০ টি নোট রয়েছে । যার মধ্যে বাংলাদেশের সরকারি নোট হল তিনটি , বাকিগুলো ব্যাংক নোট । ১,২ ও ৫ টাকার নোট কিংবা কয়েন হলো সরকারি মুদ্রা আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অব এক্সচেঞ্জ । বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে নোট ছাপে। তাই এটা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশ ব্যাংকের দায় । যদি আপনি কোন কারণে ব্যাংক নোটের উপরে আস্থা রাখতে না পারেন তবে আপনি নোটটি বাংলাদেশ ব্যাংকে বহন করে নিয়ে গেলে তারা আপনাকে সরকারী নোট দিবে । ধরুন, আপনি একটি ১০০ টাকার নোট পেলেন যেটিতে কোন সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারছেন না । তবে বাংলাদেশ ব্যাংক কাউন্টারে জমা দিয়ে বিনিময় করতে চাইলেন । বাংলাদেশ ব্যাংক আপনার চাহিবা মাত্র এর বাহককে অর্থাৎ আপনাকে সমপরিমাণ ১ , ২ ও ৫ টাকা প্রদান করে দায় থেকে মুক্ত হবে ।